এই বিবর্ণ শহরে জীবন যেন অভিশপ্ত রূপকথা.. দিনের শুরুতে দূষিত কবিতা, রাত হলেই নির্ঘুম গল্প, এক ঘেয়ে সুরে যেন প্রতিদিন একই গান.. পালিয়ে যেতে ইচ্ছে হলেই ছুটির নামে হারিয়ে যাওয়া দূর বহুদূরে কোথাও! তারপর হাতেগোনা সময় শেষে পায়ে পায়ে ফিরে আসা এই স্বাধীন বন্দীশালায়! এখানে কালেভদ্রে হয়তোবা প্রকৃতির দেখা মেলে.. কখনো বারান্দায় শহুরে বৃষ্টিতে, কখনো জানালায় চারকোণা আকাশে! অনেকেই বিদ্রোহী হয়ে ডানা মেলে, তবু উড়ে যাওয়া আর হয়ে ওঠেনা! এই শহরের মায়াবী চোরাবালিতে দ্রোহের আগুন তলিয়ে যায় ক্রমশ.. অ্যানালগ হৃদয়ে একটু একটু করে জমতে থাকে ডিজিটাল ভালোবাসা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কবি এবং হিমু
ভালই লাগলো।কবিতাটি পড়ে নিজের কথা মনে পড়ে গেল।গ্রাম ছেড়ে কলেজে পড়ার জন্য শহরে গিয়েছিলাম।সেই শহরে থাকা সাতটি বছরের প্রতিটি দিন যেন আপনার কবিতার ভাবনার মতোই ছিল
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।